Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর সদরের ডাকাতিয়ায় ইজিবাইক চুরি নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ : নিহত ১, স্বামী-স্ত্রী সহ আহত ৫

২৬ বাংলা টিভি   09-Oct-2025   44

Photo

যশোর সদরের ডাকাতিয়ায় ইজিবাইক চুরি নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ : নিহত ১, স্বামী-স্ত্রী সহ আহত ৫


স্টাফ রিপোর্টার।। 

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে চঞ্চল হোসেন গাজী (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী- স্ত্রী সহ আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইক চুরি হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত মৃত চঞ্চল হোসেন গাজী ওই ডাকাতিয়া গ্রামের মধুগাজীর পুত্র।

আহতরা হচ্ছেন, মৃত চঞ্চলের পিতা মধু গাজী (৫০), মাতা হাসিনা বেগম (৪৫), ভাই মুন্না গাজী (১৮), তুহিন গাজী (২৬)। অপর পক্ষের আহতরা হচ্ছেন, জামাল উদ্দিন গাজী (৩৫) রবিউল ইসলাম গাজী (৩৫) ও বিল্লাল হোসেন গাজী  (৩৯)। 

আহত মধুগাজী জানিয়েছেন, চঞ্চল গাজী একই গ্রামের রাশেদ আলীর ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। মাসখানেক আগে শহরের পালবাড়ি মোড় থেকে রবিউল গাজী ও বিল্লাল গাজী ওই ইজিবাইকটি চুরি করে চাঁচড়ায় তার সহযোগী চোরদের মাধ্যমে বিক্রি করে দেয়। পরবর্তীতে চালকক চঞ্চলকেই তোর হিসেবে সাব্যস্ত করে এবং গ্রামের শালিস বসিয়ে ইজিবাইক চুরির দায়ে চঞ্চলকে ২ লাখ টাকা জরিমানা আদায় করে। এ নিয়ে  তাদের ভিতরে উত্তেজনা বিরাজ করছিল। আজ বৃহস্পতিবার  সকাল ১০ টার দিকে চঞ্চল গাজী রবিউলের বাড়ির  সামনে রাস্তা যাওয়ার সময় রবিউল গাজী নিজে চঞ্চলের সাথে তো আর কেউ বিতর্কে লিপ্ত হয়। এ সময় সাদ্দাম, মুন্না রবিউল গাজী  শহরের শংকরপুর থেকে মাস্তান ভাড়া করে নিয়ে যায়। তারা চঞ্চল গাজীকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে মধু গাজী তার স্ত্রী সন্তানরা চঞ্চলকে উদ্ধার করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে ওই ৬ জন   আহত হন। আতরের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মোঃ মোবাশ্বের হোসেন  তাদের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টা ৩৫ মিনিটে ডাঃ গালিব হোসেন চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন।  আহতদের ভেতর মধু গাজী, রবিউল গাজী  মুন্না গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ রবিউল গাজী, মুন্না গাজী ও বিল্লাল গাজীকে আটক করেছেন। দাদা পুলিশ প্রহারায় রয়েছে।

 রবিউল গাজী ও তার সন্তানরা সকলে মাদক ব্যবসায়ী এবং চোর বলে আহতরা মধু গাজীসহ গ্রামবাসী  জানিয়েছেন।

কোতোয়ালি থানার এস আই, মোঃ মুস্তাফিজুর রহমান ও  এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, ইজিবাইক চুরির ঘটনাকে গোলযোগের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে হতাহেতর ঘটনা ঘটেছে। সংঘর্ষে তারা ধারালো অস্ত্র দা ও ছুরি ব্যবহার করেছে বলে পুলিশ জানিয়েছেন


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত