Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

২৬ বাংলা টিভি   07-Feb-2026   57

Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত


নড়াইল প্রতিনিধি:
‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যারি শেষে শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ রুবেল শেখ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টিিএম মাছুদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এবং সমাজসেবা অফিসার তমা রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ইশারা ভাষার প্রসার অত্যন্ত জরুরি। তাঁদের অধিকার নিশ্চিত করতে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইশারা ভাষাকে আরও জনবোধ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত