Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ নির্বাচনী সহিংসতা কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ

২৬ বাংলা টিভি   06-Feb-2026   36

Photo

ঝিনাইদহ-৪ নির্বাচনী সহিংসতা কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা ওই অফিসের ৪টি মটরসাইকেল ভাংচুর ও ২টি ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরন না ঘটায় বড় ধরনের ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দূর্বত্তরা কালীগঞ্জ শহরের ভূষনস্কুল সড়কে ও হেলায় গ্রামের কাপ পিরিচের দুটি নির্বাচনী অফিস এ হামলা চালায়। খবর পেয়েই ম্যাজিষ্টেটসহ কালীগঞ্জ    থানার ওসি, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কাপ পিরিচ প্রতিকের প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের কর্মী সমর্থকেরা ভোটের প্রচারনায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮ টার দিকে ৪ টি মটরসাইকেলে ৮/১০ জনের দূর্বৃত্তরা রামদা দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ভূষনস্কুল সড়কে নির্বাচনী অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের মধ্যে থাকা ৪ টি মটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুরসহ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দূর্বৃত্তরা পাশ্ববর্তী হেলায় গ্রামে কাপ পিরিচের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় অপরাধি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ট নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন জানান, নির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়েই তিনি ও ম্যাজিষ্টেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। নির্বাচনী আইনশৃংখলা টিমের দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট ঘটনাটি দেখে নির্দ্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত