জাতীয়
জামায়াত প্রার্থীর মৃত্যুতে এক আসনের নির্বাচন স্থগিত
২৬ বাংলা টিভি 04-Feb-2026 31
জামায়াত প্রার্থীর মৃত্যুতে এক আসনের নির্বাচন স্থগিত
নিউজ ডেস্ক:
শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হচ্ছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, নির্বাচনী আইনের ১৭ নম্বর অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হয়।
এই বিধান অনুসারে নির্বাচন স্থগিতের জন্য গণবিজ্ঞপ্তি প্রস্তুতের কাজ চলছে বলে জানান তিনি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তীতে ওই আসনের নতুন নির্বাচনী তফসিল নির্ধারণ করা হবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে স্ট্রোক করলে আলহাজ নুরুজ্জামান বাদলকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি-জনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
news@26banglatv.com