Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সাংবাদিক মিরাজ জামান রাজের উপর হামলার ঘটনায় চারজনের কারাদন্ড

২৬ বাংলা টিভি   08-Oct-2025   37

Photo

ঝিনাইদহে সাংবাদিক মিরাজ জামান রাজের উপর হামলার ঘটনায় চারজনের কারাদন্ড


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ জামান রাজের উপর হামলার ঘটনায় কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী সাঈদ চেয়ারম্যানের একান্ত সহযোগী বিউটি সহ চার জনকে কারাদন্ড দিয়েছে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ মাসুদ আলী।

গত বছর ০৪ জুন চরমুরারীদহ গ্রামে জমি সংক্রান্ত কোর্ট কমিশন চলাকালীন কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী সাঈদ চেয়ারম্যানের নির্দেশে তার একান্ত সহযোগী ঝিনাইদহের মাদক ও দেহব্যবসায়ী বিউটি আক্তার, সাঈদ চেয়ারম্যানের ক্যাডার ছাত্র সমন্বয়কদের উপর হামলাকারী মিথুন হোসেন, মোশাররফ হোসেন ও সাজেদা বেগম সহ অপরিচিত আরো ১০-১৫ জন মিরাজের উপর হামলা করে। এঘটনায় ঐ বছরই ২৪ জুন বিউটি, মিথুন, মোশাররফ ও সাজেদাকে আসামী করে ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করে মিরাজ জামান রাজ। দীর্ঘ একবছর চারমাস বিচারিক কার্যক্রমের পর আদালত আসামীদের দোষী সাবস্ত করে আসামীদের ১মাসের কারাদন্ড অন্যথায় চারহাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

 মিরাজ জামান রাজের আইনজীবী মোঃ মঞ্জুরুল হক এবিষয়ে জানান, আসামীরা দোষী প্রমাণিত হয়েছে তবে মামলার রায়ে আমরা সন্তুষ্ট নই, কারণ আসামীদের অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। এবিষয়ে উচ্চআদালতে আপীল করা হবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত