Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ -৪ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির তিন নেতাকে ডাকা হলো কেন্দ্রীয় কার্যালয়ে। যা জানা গেলো

২৬ বাংলা টিভি   08-Oct-2025   109

Photo

ঝিনাইদহ -৪ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির তিন নেতাকে ডাকা হলো কেন্দ্রীয় কার্যালয়ে। যা জানা গেলো


ঝিনাইদহ  প্রতিনিধি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী তিন নেতাকে ডাকা হলো গুলশানের বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে । বুধবার সন্ধ্যায় যাদেরকে ডাকা হলো তারা হলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও এই আসনের সাবেক সাংসদ মরহুম শহিদুজ্জামান বেল্টু পত্নী মুর্শিদাজামান বেল্টু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,  । এই সময়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু । 

এই সময় নেতৃবৃন্দ, মনোনয়ন প্রত্যাশীদেরকে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে একসাথে কাজ করার আহ্বান জানান ।  

একটি সূত্রে জানাগেছে ১৫ মিনিটের মত সময় ধরে চলে এই বৈঠক। দলীয় সকল কার্যক্রম একসাথে পরিচালনা করার জন্য কালীগঞ্জের এক বর্ষীয়ান বিএনপি নেতা কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে । 

উল্লেখ্য ঝিনাইদহ কালীগঞ্জের বিএনপি তিনটি গ্রুপ বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

বুধবার সন্ধ্যায় এই তিন গ্রুপের নেতাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানোর খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ কর্মীদের মধ্যে স্বস্তি দেখা দেয়। দীর্ঘদিন পর সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারবেন এই আনন্দে তাদের মধ্যে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া আদায করতে দেখা গেছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত