Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে বাপ-বেটার কারাদন্ড

২৬ বাংলা টিভি   02-Feb-2026   34

Photo

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে বাপ-বেটার কারাদন্ড


বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা : 

যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত পিতা ও পুত্রকে কারাদন্ড 

দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মাদকাসক্ত পিতা দোহাকুলা গ্রামের মৃত আজিবার ঢালির ছেলে 

শওকত আলী (৬৭) ও তার পুত্র রিপন হোসেন (৩২)। সোমবার দুপুরে উপজেলার দোহাকুলা গ্রামে 

(ঢালি পাড়া) অভিযান চালিয়ে শওকতকে গাজা ও ছেলে রিপনকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য 

নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার 

ভূপালী সরকার প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিতা ও পুত্র গাজা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন 

স্থানে সরবরাহ করতেন। এদিন গোপন সূত্রে জানতে পেরে বাপ-বেটাকে হাতে নাতে গ্রেপ্তার করে 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করে তাদের 

বাড়িতেই আগুনে ধ্বংস করে। ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করে বাপ-বেটা মুচলেকায় 

স্বাক্ষর করেন। পরে নির্বাহী মেজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত 

টাকা করে জরিমান করেন। অভিযানে অংশগ্রহণ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের 

এসআই মদন মোহন সাহা, এসআই রাফিজা খাতুন, এএসআই হাছিবুল ইসলাম, কনস্টেবল 

আসিকুজ্জামান, অঅছিয়া খাতুন, আসিব ইসলাম, আদালতের পেশকার কিঙ্কর প্রমুখ। 

বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, উভয়ের নামে বিগত সময়ে থানায় একাধিক মাদক মামলা 

রয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত