Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৯ম পে স্কেলসহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

২৬ বাংলা টিভি   02-Feb-2026   42

Photo

নড়াইলে ৯ম পে স্কেলসহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ


নড়াইলপ্রতিনিধি: 

সরকারঘোষিত পে কমিশনের সুপারিশঅনুযায়ী বৈষম্যহীন ৯ম পে স্কেলেরগেজেট প্রকাশসহ ৭ দফা দাবিবাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে  অবস্থানকর্মসূচি ও বিক্ষোভ মিছিলপালন করেছে সরকারি কর্মচারীরা।

​কেন্দ্রীয়কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিপালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্নসরকারি দপ্তরের শত শত কর্মচারীঅংশ নেন।

​অবস্থানকর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নড়াইল আদালত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​সমাবেশেবক্তব্য রাখেন সংগঠনের নড়াইল জেলা শাখার প্রধান উপদেষ্টা গাজী কামরুলইসলাম, সভাপতিএনামুল ইসলাম, সহ-সভাপতি গোলাম হোসেন এবংযুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামস লাবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারাবলেন, "নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমরাচরম অর্থকষ্টে দিনাতিপাত করছি। আমাদের এখন অফিসে থেকে জনগণের সেবা করার কথা থাকলেও ন্যায্য দাবি আদায়ের লক্ষে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। সরকার আমাদের দাবি না মানলে আমরাঘরে ফিরব না।"

​নেতৃবৃন্দ আরও জানান, ৩ দিনব্যাপী এই কর্মসূচির শেষ দিন আগামীকালও (৩ ফেব্রুয়ারি) বিক্ষোভ চলবে। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত