Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের মতবিনিময়: নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা

২৬ বাংলা টিভি   01-Feb-2026   30

Photo

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের মতবিনিময়: নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাইফুল ইসলাম ফিরোজ। রবিবার (১ ফেব্রয়ারী) বেলা ১১ টার সময় থানা রোডস্থ তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তিনি কালীগঞ্জের সন্তান এবং এখানকার আলো-মাটিতে বড় হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময় থেকেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রায় ৩৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন, অন্যায়ের সঙ্গে আপোষ না করা এবং ঝিনাইদহ-৪ আসনের মানুষের ন্যায্য দাবি তুলে ধরার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি জনগণের অধিকার ও সম্মানের প্রশ্নে আপসহীন। নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ নিয়ে ভোটের মাঠে নামা এই প্রার্থী জানান, ঝিনাইদহ-৪ আসনের মানুষ আজও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছে। এসব সমস্যা থেকে উত্তরণে সৎ, সাহসী ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন।
তার ঘোষিত প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে, স্মার্ট কৃষি প্রযুক্তি ও কৃষকবান্ধব যন্ত্রপাতি বিতরণ, দাদন প্রথা বিলোপ করে সহজ কৃষিঋণ ব্যবস্থা, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা তহবিল গঠন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীতকরণ, মোবারকগঞ্জ চিনিকল আধুনিকায়ন, নারীর নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা।
এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্প্রসারণ, পর্যটন শিল্প বিকাশ, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা, পাবলিক লাইব্রেরি ও ফ্রি ওয়াইফাই জোন স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সাইফুল ইসলাম ফিরোজ বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণের মাধ্যম। জনপ্রতিনিধি মানে দূরের কেউ নয়, তিনি হবেন মানুষের সুখে-দুঃখে পাশে থাকা একজন আপনজন।
আগামী ১২ ফেব্রয়ারি-২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ভোটারদের কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। সর্বশেষ তিনি বলেন আমার শ্লোগান পরিবর্তনের অঙ্গীকার, ঝিনাইদহ-৪ হবে জনতার। এরপর তিনি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ মতবিনিময়ে সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম,সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, সাইদুল ইসলাম সহিদুল সহ সমর্থিত অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত