Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে মাদ্রাসা ছাত্রকে ‘বিক্রি’! এলাকায় ব্যাপক উত্তেজনা, গ্রেপ্তার ২।

২৬ বাংলা টিভি   01-Feb-2026   34

Photo

হরিণাকুণ্ডুতে মাদ্রাসা ছাত্রকে ‘বিক্রি’! এলাকায় ব্যাপক উত্তেজনা, গ্রেপ্তার ২।


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক চাঞ্চল্যকর অপহরণ ও মানবপাচারের অভিযোগ উঠেছে! প্রতিবেশী কিশোরকে প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পুরো মান্দারতলা গ্রামজুড়ে বইছে নিন্দার ঝড়।

নাসির উদ্দীনের ছেলে ১৩বছরের কিশোর রিয়াদকে সুকৌশলে ফুসলিয়ে নিয়ে যায় প্রতিবেশী শরিফুলের ছেলে সুমন। দীর্ঘক্ষণ রিয়াদকে না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। এক পর্যায়ে সন্দেহ দানা বাঁধলে এবং রিয়াদের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশনে নামে।

স্থানীয় বাসিন্দাদের ক্ষোভে বলেন,"প্রতিবেশী যখন শত্রু! বিশ্বাসের সুযোগ নিয়ে মাদ্রাসা ছাত্রকে বিক্রির চেষ্টার মতো জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না।" 

অভিযোগ পাওয়ার পরপরই হরিণাকুণ্ডু থানা পুলিশ অভিযান চালিয়ে সুমন ও তার মা শ্যামলী খাতুনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। রিয়াদকে উদ্ধার এবং পাচার চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত জোরদার করা হয়েছে


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত