Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, পরে ক্যাম্প মাঝিদের হাতে হস্তান্তর

২৬ বাংলা টিভি   08-Oct-2025   44

Photo

টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, পরে ক্যাম্প মাঝিদের হাতে হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি অভিযান চলাকালীন আটক হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে প্রেরণ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হন ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশু।

টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল গণমাধ্যমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক, মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়। তবু কেউ ডাক্তার দেখাতে, কেউ দিনমজুরির কাজ করতে বা মাছ ধরতে বের হন। এ সময় বিজিবি তাদের আটক করে এবং ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করে।

বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিভিন্ন ক্যাম্প থেকে বাইরে এসে কাজের উদ্দেশ্যে আসা রোহিঙ্গাদের আটক করা হয়েছে। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের হাতে হস্তান্তর করা হয়েছে। আমরা সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত