Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

বিভ্রান্তি ছড়ানোদের গুপ্ত বলে চিহ্নিত করার আহ্বান তারেক রহমানের

২৬ বাংলা টিভি   31-Jan-2026   54

Photo

বিভ্রান্তি ছড়ানোদের গুপ্ত বলে চিহ্নিত করার আহ্বান তারেক রহমানের


 সিরাজগঞ্জ থেকে :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের পরিচয় একটাই—তারা ‘গুপ্ত’। এমন লোকদের দেখামাত্রই জনগণকে সতর্ক থাকতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায় কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা করছে। তিনি বলেন, দেশের মানুষ আর ফাঁকা কথা নয়, বাস্তব ও কার্যকর পরিকল্পনা দেখতে চায়। তার মতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে এবং এই অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশকে সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, দেশ অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। আবার ২০২৪ সালের জুলাই-আগস্টে বহু মানুষ জীবন দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করার সময় এসেছে।
তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী সামনে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। গত ১৬ বছর ধরে তাদের প্রকাশ্যে দেখা যায়নি। তারা তখন ছিল তাদের সঙ্গেই, যারা পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জ ও পাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁত ও লুঙ্গি শিল্পের সঙ্গে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার মোট ১০টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত