Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বেকার ভাতা নয়, যুবকদের হাতে দেশ তুলে দেব : জামায়াত আমির

২৬ বাংলা টিভি   30-Jan-2026   37

Photo

বেকার ভাতা নয়, যুবকদের হাতে দেশ তুলে দেব : জামায়াত আমির


নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,যুবকদের হাতে আমরা বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে দেশ তুলে দেবো। তারা হবে আগামী দিনের বাংলাদেশের পাইলট, আমরা হবো তাদের প্যাসেঞ্জার।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা অনেকেই মজলুম ছিলাম। যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন ক্ষমতায় যাওয়ার আগে, তাদের হাতে দেশ নিরাপদ নয়’।

তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি করে নাই। তাদের হামলা-মামলা দিয়ে হয়রানি করা হলেও। জামায়াত কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নাই, মামলা বাণিজ্য করে নাই।

নোয়াখালী অঞ্চলের উন্নয়নের বিষয়ে তিনি আরও বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভায় রূপান্তরিত করা হবে। এ ছাড়া নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ নোয়াখালী অঞ্চলে মানুষের অন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত