Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   29-Jan-2026   40

Photo

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি:
গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬  নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা  ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে  অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুম। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের অংশগ্রহণ প্রয়োজন। তরুণরাই পারে আগামীর ভবিৎষত গড়ে তুলতে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের অায়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল হোসেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।  এ কাজে তিনি তরুণদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে  অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ও থানার ওসি জেল্লাল হোসেন।

অনুষ্টানে জেলা প্রশাসক মহোদয় তরুণদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশা শোনেন এবং তার উত্তর দেন।সভাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত