Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

খালেদা জিয়ার স্মরণে ভারতীয় সংসদে নীরবতা পালন

২৬ বাংলা টিভি   29-Jan-2026   26

Photo

খালেদা জিয়ার স্মরণে ভারতীয় সংসদে নীরবতা পালন


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ নেতাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সংসদ সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) লোকসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। অধিবেশনে একে একে প্রয়াতদের নাম উচ্চারণ করা হলে সংসদ সদস্যরা তাদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত