Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   27-Jan-2026   25

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণে ৮০৪ জন অংশগ্রহণ করেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ। এতে পুলিশ সুপার মাহফুজ আফজাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে কোটচাঁদপুর উপজেলার ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৯৮ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত