Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

২৬ বাংলা টিভি   26-Jan-2026   34

Photo

ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধি:

 ঝিনাইদহের শৈলকুপায় অর্তকিত হামলার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার  (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষসহ গ্রামবাসী অংশ নেয়। এসময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ইবি ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন,আহত ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান,জাহিদুলের মা রিজিয়া খাতুন,আহম্মদের মেয়ে আকলিমা খাতুন, সোহেলের ভাবি উর্মি খাতুনসহ আহতের পরিবারের লোকজন বক্তব্য রাখেন। বক্তারা,হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৯ জানুয়ারী সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আবুল হোসেন সমর্থক জাহিদ,ফদিয়ার মেম্বার, আহম্মদ ও সোহেলসহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত