Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা! কোকোর নাম বিকৃতির গুরুতর অভিযোগ!

২৬ বাংলা টিভি   25-Jan-2026   34

Photo

ঝিনাইদহে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা! কোকোর নাম বিকৃতির গুরুতর অভিযোগ!


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

সারা দেশ যখন নির্বাচনী আমেজে উত্তাল, ঠিক তখনই ঝিনাইদহ আদালত পাড়া থেকে এলো এক বিস্ফোরক খবর! জনপ্রিয় ইসলামী বক্তা এবং কুষ্টিয়া-৩ আসনের 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা পড়েছেন আইনি জটিলতায়। মরহুম আরাফাত রহমান কোকো'র নাম বিকৃত করার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মানহানি মামলা।

আজ ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল আলীম। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে যে, মুফতি আমির হামজা তার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো'র নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করেছেন, যা অত্যন্ত মানহানিকর।

বাদীপক্ষের আইনজীবী বলেন,মরহুম কোকো'র নাম বিকৃত করে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সঠিক বিচার প্রার্থনা করছি।" 

মুফতি আমির হামজা বর্তমানে ভোটের মাঠে 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে তুমুল প্রচারণায় ব্যস্ত। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন মামলা তার নির্বাচনী ইমেজে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝেও শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আপনার মতামত কী? রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা, নাকি আসলেও কারো নাম বিকৃত করা অপরাধ? কমেন্টে জানান আপনার ভাবনা!


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত