Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে সহায়ক হবে: মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   24-Jan-2026   26

Photo

তারেক রহমানের ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে সহায়ক হবে: মির্জা ফখরুল


নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের পরিকল্পিত ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের জন্য কার্যকর একটি অস্ত্র। তিনি বলেন, এই কার্ড মা-বোনদের সংসারে বিভিন্ন কাজে সহায়ক হবে।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল এই তথ্য জানান।

মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড চালু করা হবে, যা কৃষকদের সহায়তা করবে। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

এ সময় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে? যুদ্ধের কথা মনে আছে? আমরা সে সময় পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম। কেউ বাইরে থেকে এসে যুদ্ধ করে দিয়ে যায়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু ওই সময় যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বলেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল?

বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। 

তিনি আরও বলেন, আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে কাজ করার চেষ্টা করি।

পথসভায় মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে বিগত দিনে এমপি নির্বাচিত হয়ে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, সেসব তুলে ধরেন। এ সময় মঞ্চে এসে কয়েকজন ভোটারও মির্জা ফখরুলের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত