Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

২৬ বাংলা টিভি   24-Jan-2026   27

Photo

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী


নিউজ ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। এর দুদিন পর তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে। আজ সকাল থেকে বনানী কবরস্থানে কুরআন খতম, সকাল সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা বনানীতে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত