Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

২৬ বাংলা টিভি   22-Jan-2026   46

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং আমদানিকৃত ঔষধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ও সকালে সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপি’র একটি চৌকস দল হাবিলদার মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের মো. তোতা মিয়ার ড্রাগন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। হাবিলদার মোঃ ইয়ার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৫৯/২-এস হতে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জীবননগর পাড়া কাঁচা রাস্তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১০১০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone Tablets এবং Cyproheptadine Hydrochloride Tablets) উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় অভিযানে উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত