Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ২৩টির মধ্যে ২০টি ইটভাটাই অবৈধ: তোয়াক্কা নেই হাইকোর্টের নির্দেশনার

২৬ বাংলা টিভি   22-Jan-2026   50

Photo

শার্শায় ২৩টির মধ্যে ২০টি ইটভাটাই অবৈধ: তোয়াক্কা নেই হাইকোর্টের নির্দেশনার


আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :  

যশোরের শার্শা উপজেলায় উচ্চ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা উপেক্ষা করে দাপটের সঙ্গে চলছে ২০টি অবৈধ ইটভাটা। পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই এসব ভাটায় দেদারসে ইট পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন আবাদি জমি ও বনজ সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ।

​অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ২৩টি ইটভাটার মধ্যে ২০টিই বর্তমানে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। গত ১২ মার্চ ২০২৪ তারিখে হাইকোর্টে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে গঠিত পরিদর্শন কমিটি শার্শার সবকটি ভাটা সরেজমিনে পরিদর্শন করে। এতে দেখা যায়, ২৩টির মধ্যে ২০টি ভাটায় কোনো বৈধ কাগজপত্র নেই। তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী—শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনবসতি থেকে কমপক্ষে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এছাড়া আবাদি জমিতে ভাটা নির্মাণ এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শার্শার অবৈধ ইট ভাটাগুলোতে কোনো নিষেধাজ্ঞা মানা হচ্ছে না।



উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, লক্ষণপুরের সবুজ হোসেনের 'মেসার্স কে এ এ ব্রিক্স', বাগআঁচড়ার সিরাজুল ইসলামের 'মেসার্স রিফা ব্রিক্স', তৌহিদুর রহমানের 'মেসার্স বিশ্বাস ব্রিক্স', কুচেমোড়ার মিজানুর রহমানের 'টাটা ব্রিক্স', গোগার হযরত আলীর 'মেসার্স রাজ ব্রিকস', ইছাপুরের শফিউর রহমানের 'মেসার্স এস টি ব্রিকস', পশ্চিমকোটার আরফাত ইসলামের 'মেসার্স নাইস ব্রিকস' এবং পিঁপড়াগাছীর শহিদুল ইসলামের 'মেসার্স সাফা ব্রিক্স' সহ প্রায় ২০টি ভাটা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

​বিপরীত চিত্রও রয়েছে; শার্শা উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবিরের মালিকানাধীন 'মেসার্স প্রাইম ব্রিক্স' লাইসেন্স নবায়ন না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়া আর্থিক সংকট ও আইনি জটিলতায় আরও তিনটি ভাটা বন্ধ রয়েছে।

ইটভাটা মালিকদের দাবি, তারা অতীতে সরকারি বিধি মেনেই লাইসেন্স নিয়েছিলেন। বর্তমানে নীতিগত ও প্রশাসনিক জটিলতায় নবায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে। মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির জানান, "নবায়নের সুযোগ দিলে আমরা পরিবেশ ও শ্রম আইন মেনেই ভাটা পরিচালনা করতে প্রস্তুত। দেশের লাখ লাখ শ্রমিকের জীবিকা এর সঙ্গে জড়িত।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

​জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইট ভাটা চালানো সম্পূর্ণ বেআইনি। এসব অবৈধইট ভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। 


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত