Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

তারেক রহমানের নেতৃত্বে বেকারত্ব দূর হবে: টুকু

২৬ বাংলা টিভি   21-Jan-2026   49

Photo

তারেক রহমানের নেতৃত্বে বেকারত্ব দূর হবে: টুকু


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশে বেকারত্ব বলে কিছু থাকবে না—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলেই দেশের অর্থনীতিকে নতুন করে দাঁড় করানো হবে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক চায়ের আড্ডায় এসব কথা বলেন তিনি। টুকু জানান, তরুণ সমাজকে কাজের জন্য প্রস্তুত করতে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। প্রশিক্ষণ শেষ করেও যারা চাকরি পাবে না, তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা থাকবে। তার ভাষায়, “আমরা কাউকে বোঝা নয়, সবাইকে উন্নয়নের শক্তিতে পরিণত করতে চাই।”
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সুদবিহীন ঋণ পেয়ে হাঁস-মুরগি পালনসহ ছোট খামার ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি কার্ড এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে স্বাস্থ্য কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
আইনের শাসনের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে বিএনপি আপসহীন থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে। অতিরিক্ত ঋণের চাপে দেশ আজ জর্জরিত। এমন পরিস্থিতিতে এখন একটি শিশু জন্ম নিচ্ছে ঋণের বোঝা মাথায় নিয়েই। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সিরাজগঞ্জসহ সারা দেশে পরিকল্পিত উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত