Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে একমঞ্চে প্রতিদ্বন্দি প্রার্থীদের ইশতেহার পাঠ

২৬ বাংলা টিভি   21-Jan-2026   48

Photo

সিরাজগঞ্জে একমঞ্চে প্রতিদ্বন্দি প্রার্থীদের ইশতেহার পাঠ


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একইমঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন। সাথে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)  সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় বিভিন্ন দলের প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন।
তবে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনি ইশতেহার পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয় সাইদুর রহমান বাচ্চু।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসনটির জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. মুহিবুল্লাহ, বাসদ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও জনতার দলের প্রার্থী সোহেল রানা তদের ইশতেহার ঘোষনা করেন। একই সাথে আচরণ বিধি প্রতিপালনের অঙ্গীকার ঘোষণা করেন।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  নাজরান রউফ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মিজ বিপাশা হোসাইন উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত