Logo
রবিবার | ১৪ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ দল থেকে বহিস্কার

২৬ বাংলা টিভি   20-Jan-2026   32

Photo

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ দল থেকে বহিস্কার


ঝিনাইদহ প্রতিনিধি:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য  ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের চার ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ফিরোজ এ আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে আরো দুইজন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ প্রর্যন্ত গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে দলীয় মনোনয়ন দেন বিএনপি। পরে হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলের সিদ্ধান্ত মেনে নিলেও ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে নির্বাচন করছেন। 

বিজ্ঞপ্তিতে আেেরা বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওমীলীগ সরকার পালিয়ে যায়। এরপর থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফিরোজ অনুসারিরা চাঁদাবাজি, দখল, মাছ লুটসহ সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও নির্যাতন করলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি। ফলে দিনে দিনে নেতিবাচক প্রভাব পড়তে থাকে ভোটের মাঠে। সর্বশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজের বহিস্কার আদেশে আরো কোনঠাসা হযে পড়লো তার অনুসারিরা।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত