Logo
বুধবার | ১৩ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ভারতের চাপে আইসিসির দেয়া অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ’

২৬ বাংলা টিভি   20-Jan-2026   26

Photo

ভারতের চাপে আইসিসির দেয়া অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ’


স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই কঠোর অবস্থানের কথা জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতের চাপে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে তা মানা হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা রাজি নয়। তিনি বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে বাংলাদেশ সেই শর্ত মেনে নেবে না।”

কিছুদিন ধরেই টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে নাটকীয়তা চলছে। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি না—এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলতে যাচ্ছে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)। গত শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন, ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করতে সম্প্রতি ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই বৈঠকে বিসিবির পক্ষ থেকে আবারও জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।

এ পরিস্থিতিতে লজিস্টিক জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে গ্রুপ পরিবর্তনের বিষয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এখন সব দৃষ্টি আইসিসির চূড়ান্ত ঘোষণার দিকে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত