Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

থানা থেকে লুট হওয়ার টিয়ার শেল, সাউন্ডগ্রেনেড ও ককটেল উদ্ধার

২৬ বাংলা টিভি   19-Jan-2026   32

Photo

থানা থেকে লুট হওয়ার টিয়ার শেল, সাউন্ডগ্রেনেড ও ককটেল উদ্ধার


 ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, ১টি ককটেল ও ১টি র‌্যান্ডম মুভ টিয়ার গ্যাস গ্রেনেড (বাংলাদেশ পুলিশ) উদ্ধার করা হয়।

জাতীয় নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর এলাকায় দুষ্কৃতকারী গোষ্ঠীগুলোর অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদয়পুরে একটি অভিযান পরিচালনা করে মোঃ রুবেল হোসেন নামক কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামীর বাসা হতে ককটেল, সাউন্ডগ্রেনেড এবং টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে।  রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পূর্বে তিনি বিভিন্ন সময় পুলিশ হেফাজতে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংসতার সঙ্গেও যুক্ত ছিল। উদ্ধারকৃত সামগ্রীসমূহ সম্ভবত উক্ত সময় পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র-সরঞ্জাম বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত সামগ্রীসমূহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ঝিনাইদহ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর দ্রুত উদ্যোগকে প্রশংসা করেছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত