Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

করাচির শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬

২৬ বাংলা টিভি   18-Jan-2026   41

Photo

করাচির শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নগরীর এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা নামের ওই মার্কেটে শনিবার (১৭ জানুয়ারি) রাতে আগুন লাগে, যা দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণের বাইরে ছিল। রোববার সকাল পর্যন্ত আগুন নেভানো ও উদ্ধার কাজ একসঙ্গে চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। করাচির দক্ষিণাঞ্চলের ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 

এর আগে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, তিনটি মরদেহ হাসপাতালে আনা হয়, যাদের সবাই আগেই মারা গিয়েছিলেন। রেসকিউ ১১২২-ও নিহতের সংখ্যা ছয় বলে নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার ভোর পর্যন্ত আগুনের মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধারকর্মীরা জানান, ভবনটিতে প্রায় ১,২০০টি দোকান রয়েছে, যেখানে কাপড়, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী, পারফিউমসহ বিপুল পরিমাণ দাহ্য পণ্য মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

আগুন নেভাতে বিভিন্ন সংস্থা ও দপ্তরের অন্তত ২০টি ফায়ার টেন্ডার কাজ করছিল। তবে ভবনটি পুরোনো হওয়ায় যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য উদ্ধার অভিযান সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে জানান রেসকিউ ১১২২-এর মুখপাত্র। 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং অগ্নিকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত