Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পবিত্র রমজানে ওমরাহ খরচ বাড়বে কয়েকগুণ!

২৬ বাংলা টিভি   18-Jan-2026   37

Photo

পবিত্র রমজানে ওমরাহ খরচ বাড়বে কয়েকগুণ!


আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান উপলক্ষে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশি যাত্রীদের দ্রুত বুকিং দেয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। তারা সতর্ক করে জানিয়েছেন, যদি বুকিং করতে দেরি হয়, তবে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।

বিশেষত রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের ফলে পরিবহন ও আবাসন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস সূত্রে জানা গেছে, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের মূল্য প্রায় এক হাজার ২০০ দিরহাম, তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা এক হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত কাছে আসবে, প্যাকেজের খরচ দুই হাজার দিরহাম বা তারও বেশি হয়ে যেতে পারে।

ওমরাহ অপারেটররা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের জন্য বুকিংয়ে দেরি করেন, তবে রমজান মাসে আসন এবং হোটেলের সংকট থাকায় উল্টো বেশি খরচ গুনতে হয়।

আকাশপথে ওমরাহর ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

এছাড়া, হজের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে আগেভাগে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত