Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখের ‘কিং’

২৬ বাংলা টিভি   18-Jan-2026   38

Photo

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখের ‘কিং’


বিনোদন ডেস্কঃ

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। গেল বছর ঝলক দেখিয়েছে ছবিটির টিজার। আর এরপর থেকেই অধীর আগ্রহে মুক্তির অপেক্ষা রয়েছে কিং খানের ভক্তরা। 

তবে মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে শাহরুখের ‘কিং’। 

মার্কিন বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আইএমডিবি এই তালিকা তৈরি করেছে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতে। প্রতি মাসে প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজ ভিউ বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। ফলে এটি শুধু ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

পর্দায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান এবং অভয় ভার্মাকে। জানা গেছে, অভিষেক বচ্চন থাকছেন ছবির মূল ভিলেনের চরিত্রে। আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ‘কিং’ ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত