Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যাংক ম্যানেজার, উধাও ১ কোটি ৩০ লাখ টাকা

২৬ বাংলা টিভি   06-Oct-2025   62

Photo

ঈশ্বরদীতে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যাংক ম্যানেজার, উধাও ১ কোটি ৩০ লাখ টাকা


পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংক পিএলসি’র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসনসহ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, গত রোববার (৫ অক্টোবর) দুপুরে খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে প্রথমে জনতা ব্যাংকের ঈশ্বরদী করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং পরে দাশুড়িয়া বাজার শাখা থেকে আরও ৩০ লাখ টাকা উত্তোলন করেন।

এরপর ঈশ্বরদী শহরের ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে আনসার সদস্য মাহবুবকে গাড়ি থেকে নামিয়ে দেন ম্যানেজার খালেদ। এরপর থেকে তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব আলম বলেন,

ব্র্যাক ব্যাংকের সামনে এসে স্যার আমাকে গাড়ি থেকে নামতে বলেন। আমি নামার পর তিনি গাড়ি চালিয়ে চলে যান। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই।

ঘটনার পর থেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রনব কুমার বলেন,

ঘটনার প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার নিজ ইচ্ছায় টাকা নিয়ে গেছেন। বিষয়টি আমরা দুর্নীতি দমন কমিশন (দুদক)কে জানিয়েছি। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়তেই ঈশ্বরদী জনতা ব্যাংকের সামনে গ্রাহকদের ভিড় জমে। তারা আতঙ্ক ও উদ্বেগ নিয়ে ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

নিখোঁজ ব্যাংক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত