Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক।

২৬ বাংলা টিভি   17-Jan-2026   36

Photo

ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক।


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ সময় একসঙ্গে মোট চারজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে ঝিনাইদহের লিটু, নাটোর জেলার বুলবুল (পিতা: নজরুল ইসলাম) ও মতিয়ার (পিতা: আব্দুর রশিদ) থাকলেও মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অপর ব্যক্তি নিজাম উদ্দিন কিং (পিতা: মৃত খাইরুজ্জামান)–কে আটক করা হয়। তিনি স্থায়ীভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকায় বসবাস করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

 জানা যায়, কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের বাসিন্দা মমিনুর রহমানের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দালালি করার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এর সঙ্গে আলাপ আলোচনার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও ভুল তথ্য প্রদান করেন। এতে তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন এবং অপরাধীকে জেলহাজতে প্রেরন করেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত