Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

চুরি করতে গিয়ে গণপিটনীতে মাদকাসক্ত নিহত

২৬ বাংলা টিভি   16-Jan-2026   54

Photo

চুরি করতে গিয়ে গণপিটনীতে মাদকাসক্ত নিহত


স্টাফ রিপোর্টার।। 

যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে বিকাশের ঘরে চুরি করতে গিয়ে গণপিটুনীতে শামিম (৩৫) নামে এক মাদক সেবীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

শামিম বলাঙ্গা গ্রামের ছবদুল হোসেনর পুত্র।

 পুলিশ সূত্র জানিয়েছেন, শামিম একজন মাদকাসক্ত ও ভবঘুরে।

বৃহষ্পতিবার রাত ২ টার দিকে মাদক সেবনের টাকা সংগ্রহ করার জন্য সদন উপজেলার রামনগর ইউনিয়নের  বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে মো: আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙ্গে চুরি করার জন্য দোকানের ভেতর প্রবেশ করে শামিম। 

এ সময় আরাফাত হোসেন(দোকানদার) ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসি টিভি ক্যামেরায় দোকানের মধ্যে মানুষ দেখতে পান। তখন দোকানদার চিৎকার শুরু করেন। তার চেচামেচিতে স্থানীয় লোকজন এসে শামীমকে পিটুনি দিলে তার মৃত্যু হয়।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত