Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

২৬ বাংলা টিভি   16-Jan-2026   55

Photo

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

ত্রয়োদশ  জাতীয় সংসদ  নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের  প্রার্থী রুহুল আমিনকে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে কারণ দর্শানো নোটিশ  দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিনকে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার (১৩ জানুয়ারী) এ নোটিশ জারি করেন। 

নোটিশে প্রার্থীকে সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রার্থী রুহুল আমিন সোমবার (১২ জানুয়ারী) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দলীয় কর্মশালায় বক্তব্য দেন। তাঁর বক্তব্যকে উসকানিমূলক এবং নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী দাবি করে এই আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট এম.এ.সবুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন। 

ওই অভিযোগের সূত্র ধরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দেয়া হয়।

অভিযোগের বিষয়ে রুহুল আমিনের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন করা হবে না, সে বিষয়ে সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রার্থী রুহুল আমিন শুক্রবার (১৬ জানুয়ারী)  সকালে মুঠোফোনে বলেন, ‘১২ জানুয়ারী তারিখে মূল বক্তব্য ছিল আমরা ভোট চুরি করব না, ভোট চুরি কাউকে করতে দেব না। আমরা দিনের ভোট রাতে নিয়ে এমপি হব না, রাতে কাউকে ভোট নিতে দেব না। সুতরাং যারা নির্বাচনে ভোট চুরি করতে আসবে, তাদের আমরা প্রতিহত করব। প্রতিহত করার জন্য খালি হাতে হবে না, আপনারা বাঁশের লাঠি কেটে রেখে দেবেন। যদি প্রয়োজন হয়, কেউ ভোট চুরি করতে আসে, তাহলে প্রশাসনের পাশাপাশি আপনাদেরও শক্ত ভূমিকা রাখতে হবে। সেই কারণে এই বক্তব্য দেয়া। এই বক্তব্য আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য নয়। এটা কাউকে ভয়ভীতি দেখানোর জন্য নয়। বক্তব্যটা আচরণবিধি লঙ্ঘণ করার জন্যও নয়। মূলত সুষ্ঠু–সুন্দর একটি নির্বাচন করার জন্য আমাদের একটি পরিকল্পনামাত্র।’

   


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত