Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   15-Jan-2026   25

Photo

নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান


নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, এদিন থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পথসভা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা–সিলেট মহাসড়কের পাশের তিনটি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে, শুরু হয়েছে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা।

নির্ধারিত তিন স্থানের মধ্যে রূপগঞ্জ উপজেলায় পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীরা নিয়োজিত থাকবেন।

সোনারগাঁ উপজেলায় পথসভা ঘিরে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

আর আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য।

জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত