Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ আটক

২৬ বাংলা টিভি   14-Jan-2026   31

Photo

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ আটক


স্টাফ রিপোর্টার:

যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে একটি পিস্তল ও ১৫টি ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬। আজ বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির হোসেনকে বাসা থেকে আটক করা হয়। পরে বাসার রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

আটক সাব্বির হোসেন (গোল্ডেন সাব্বির) যশোর সদর উপজেলার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি পিতা মশিয়ার রহমান খোকনের সন্তান। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।

র‍্যাব আরও জানায়, গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি যশোর অঞ্চলের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত