Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ।

২৬ বাংলা টিভি   14-Jan-2026   41

Photo

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ।


মোঃ রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার, ১৪ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি বলেন, “নবীন বরণের দিন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের দিন। কারণ তারা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি ভালো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলেও সে সুযোগ পায় না। যারা ভর্তি হতে পেরেছে, তারা সত্যিই ভাগ্যবান।”

তিনি আরও বলেন, “লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হওয়ায় শিক্ষকদের দায়িত্ব ও পরিশ্রম আরও বেড়ে গেছে। ভর্তি হওয়া সবাই সমান মেধাবী নাও হতে পারে। তবে নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে তারা নিজেদের যোগ্য করে তুলবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশা করি।”

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন অসীম।

অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিসহ সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নবভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ সৃষ্টি করে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত