Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বাবাকে দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আমেরিকা প্রবাসী ছেলে

২৬ বাংলা টিভি   14-Jan-2026   27

Photo

বাবাকে দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আমেরীকা প্রবাসী ছেলে


আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

বাবাকে দেখতে সুদুর আমেরিকা থেকে ছুটে এলেন ছেলে। অংশ নিলেন বাবার জানাযায়। শার্শার বাগআঁচড়া গ্রামের দিসার উদ্দীন (৭০) স্ট্রোকজনিত কারণে মারা যান। মৃত্যু সংবাদ শুনে আমেরিকা প্রবাসী ছেলে আসাদুজ্জামান লিটন ছুটে আসেন বাংলাদেশে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে হেলিকপ্টার যোগে আসেন বাবাকে শেষ বারের মত দেখতে।

মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে চড়ে বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের নিজ সাততলা বাসভবনের হেলি প্যাডে অবতরণের পর উপস্থিত সকলের চোখে জল আসে। এক প্রবাসী সন্তানের ছুটে আসার দৃশ্য সকলকে নিস্তব্ধ করে দেয়। উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা নীরবে প্রত্যক্ষ করেন এক সন্তানের গভীর ভালোবাসা আর বেদনাবিধুর ফিরে আসা।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে সুদুর আমেরিকায় কর্মরত লিটন সম্প্রতি দেশে এসে বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার বিদেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার মৃত্যু ঘটে।  তাই ফিরে এসেছেন বাবার নিথর দেহের কাছে।

সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ্ব দিসারত উদ্দীনকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটনের আসার অপেক্ষায় মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে সংরক্ষণ করে রাখা হয়।

গ্রামে পৌঁছে বাবার জানাজায় অংশ নেন লিটন এবং নিজ হাতে দাফন সম্পন্ন করেন। সেই দৃশ্য দেখে অনেকের চোখই ভিজে ওঠে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিকে মরহুমের জানাযা মঙ্গলবার জোহর বাদ বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।জানাযায় উপস্থিত ছিলেন যশোর-১ জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমান,যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,বিএনপি নেতা আক্তার হোসেন প্রমুখ। 


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত