Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, প্রাণ গেলো কলেজ ছাত্রের।

২৬ বাংলা টিভি   12-Jan-2026   42

Photo

মহেশপুরে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, প্রাণ গেলো কলেজ ছাত্রের।


ঝিনাইদহ প্রতিনিধিঃ

১১ই জানুয়ারি রাত সাড়ে ৮ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা রোড়ে আইস ফ্যক্টরি সংলগ্ন চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আজাদ রহমান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত আজাদ রহমান মহেশপুর পৌরসভাধীন মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবার ও  এলাকাবাসীসূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন। নাটিমা দিক থেকে দ্রুত গতিতে আসার সময় মোটরসাইকেলটি আইস ফ্যাক্টরির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থল পৌঁছায়।

নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, "রাতে ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল আজাদ। কিছুক্ষণ পরেই খবর পাই আমার ছেলে আর বেঁচে নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তিনি আরও বলেন, "মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত