Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

কচুড়িপানার মধ্যে মিললো নিখোঁজ কিশোরের লাশ, আটক ১

২৬ বাংলা টিভি   05-Oct-2025   44

Photo

কচুড়িপানার মধ্যে মিললো নিখোঁজ কিশোরের লাশ, আটক ১


নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মিনারুল ইসলাম নামে একজনকে আটক হয়েছে।

রবিবার (৫  অক্টোবর) বিকেলে উপজেলার তুলরামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুরে থাকা কচুড়িপানার মধ্য থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর আমিনুর বিশ্বাস আলিফ উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাস এর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইজিভ্যান চালক কিশোর আমিনুর গত শুক্রবার রাতে তার চালিত ইজিভ্যানসহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। এরপর রবিবার (৫ অক্টোবর) সকালে নড়াইল সদর থানায় আমিনুর এর মা রোজিনা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চাচড়া গ্রামের বাহারুল ইসলাম এর ছেলে মিনারুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ইজিভ্যান ছিনতাইয়ের উদেশ্যে সে স্পিড এর সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে । পরে মরদেহ দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুড়িপানার মধ্যে ফেলে দেয়। এদিন দুপুরের দিকে পুলিশ মিনারুলকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে আমিনুর এর মরদেহ উদ্ধার করে। তবে আমিনুর বিশ্বাস এর ব্যবহৃত ইজিভ্যানটি নিখোঁজ রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত আমিনুর বিশ্বাস এর মা রোজিনা বেগম জিডি করা পরপরই তদন্ত শুরু করা হয়। একপর্যায়ে মিনারুল নামে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায় ইজিভ্যানচালক আমিনুরকে হত্যা করে দেবভোগ এলাকায় মরদেহ ফেলেছে। তার দেখানো স্থানে একটি পুকুরে কচুড়িপানার মধ্য থেকে আমিনুর এর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত