Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   09-Jan-2026   45

Photo

নড়াইলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তৃণমূলে পৌঁছে দিতে নড়াইলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপি নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে। ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই প্রশিক্ষণে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের জেলা ছাত্রদলের সভাপতির ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল -২ আসনের ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ্ । অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা্, এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাহাজ্জুল হোসেন জনি,তেজগাও কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহির হোসেন, ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান নিক্সন চৌধুরী মেহেদী হাসান, আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে একটি মেধাবী ও সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তোলাই এই কর্মশালার লক্ষ্য।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের দেওয়া আগামীর রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনাগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে  দেশনায়ক তারেক রহমাননের হাতকে শক্তিশালী করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল এবং স্থানীয় ছাত্রনেতারা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত