Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাঁধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

২৬ বাংলা টিভি   08-Jan-2026   56

Photo

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাঁধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুর ১২ টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। এই আধাঘন্টা ব্যাপী পকাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। 

বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১ এস থেকে ৯৩৪ এর ১১ এস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যান্তে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেষা এই সড়কটি ১ কিলোমিটার দূরত্বে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ বাংলাদেশ সীমান্ত থেকে। 

ওই সীমান্তের একাধিক স্থানীয়রা জানিয়েছেন গত তিন চার দিন থেকে সীমান্তঘেষা ১ কিলোমিটার পরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে পনে কিলোমিটারেরও বেশি কাজ করে ফেলেন। গত দুই তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত দুই তিন থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে পুরাতন সড়কের সাথেই পূর্ব পাশে রাতের আঁধারে পাকা সড়কের কাজ করে যাচ্ছেন। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরের আসা মাত্র তারা বিজিবির টহল জোড়দার করে ইতোমধ্যে দুই তিন দফা সড়কের কাজ বন্ধ রাখার জন্য বিএসএফ সদস্যদের চাপ দিলেও তারা কাজ বন্ধ করেনি উল্টে তারা রাতে রাতে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যান।

এই দুই সীমান্তবাসী আরও জানান এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর পাশের বালারহাট ক্যাম্প কমান্ডার ও ভারতের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা সেই পতাকা বৈঠকের কাছাকাছি স্থান থেকে দেখেছি। প্রায় ৩০ মিনিটের মতো বৈঠকটি হয়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টায় মুঠোফোনে বিএসএফ সদস্যরা সীমান্তে পাকা সড়ক নির্মাণের ঘটনায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মুহূর্তে বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সড়িয়ে নিচ্ছেন বিএসএফ।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছে। খবর পেয়ে আমরা সড়ক নির্মাণের কাজে বাঁধা দিয়েছি। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায়ও বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। তবে আমরা নিয়মিত টহলের পাশাপাশি ওই সীমান্ত বিজিবির টহল জোড়দার করা হয়েছে। তিনি আরও জানান 

সড়ক নির্মাণের ঘটনায় আগামী কয়েক দিনের মধ্য বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পতাক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত