Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   08-Jan-2026   33

Photo

সিরাজগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কাজিম উদ্দিন (৪০)। তিনি প্রয়াত সামান আলী শেখের ছেলে। তার বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতের কোনো এক সময় কাজিম উদ্দিন গোয়ালঘরে থাকা একটি রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত