Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে: টুকু

২৬ বাংলা টিভি   07-Jan-2026   35

Photo

সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে: টুকু


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জ আগমনকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি বিকেল ৩টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সিরাজগঞ্জে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
এই দোয়া মাহফিলের আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করতে এর স্থান বিসিক শিল্পপার্ক এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দোয়া মাহফিলের স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জে পৌঁছাবেন। সেখানে এসে তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নেতাকর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত