Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে যোগ দেবেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   06-Jan-2026   35

Photo

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে যোগ দেবেন তারেক রহমান


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার (১১ জানুয়ারি) বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরীতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি জানান, অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এটি হবে তারেক রহমানের প্রথম ঢাকার বাইরে জেলা সফর। এই সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত