Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   06-Jan-2026   45

Photo

র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক থাকা ২ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১২ (সদর কোম্পানি, সিরাজগঞ্জ) এবং র‍্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল)-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঝলঝলী গ্রামের বাসিন্দা মোঃ মিনহাজ (৩৫) তার ছোট বোন মোছাঃ রুপালী আক্তার (২৪)-কে পাঁচ বছর আগে ইসলামি শরীয়াহ অনুযায়ী বিয়ে দেন মোঃ হযরত আলী (২৮)-এর সঙ্গে। বিয়ের পর থেকেই রুপালী তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের দ্বারা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন ২০২৫ সালের ৯ জুন সকালে রুপালীকে সঙ্গে নিয়ে আসামিরা সিরাজগঞ্জ সদর থানাধীন কাওয়াখোলা ইউনিয়নের সিঙ্গারবিল হালদিয়া গ্রামে তার নানা-শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। বিকাল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী এক ব্যক্তি রুপালীর চাচীর মোবাইলে ফোন করে জানান, তিনি পানিতে ডুবে মারা গেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার ভাই মিনহাজ। সেখানে বাড়ির উঠানে বোনের নিথর দেহ দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তার অভিযোগ, ওই দিন বিকাল ২টা থেকে ৩টার মধ্যেই রুপালীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে যমুনা নদীর একটি শাখায় লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় পরদিন ১০ জুন ২০২৫ তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়কের নির্দেশনায় ২০২৬ সালের ৫ জানুয়ারি বিকালে র‍্যাব-১২ ও র‍্যাব-১৪-এর একটি যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার ২ নম্বর পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা- সামছুল হক, সাং- চর তালতলা, থানা- ভূয়াপুর, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত