Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে চলন্ত ট্রাক ও দ্রুতগতির আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

২৬ বাংলা টিভি   06-Jan-2026   50

Photo

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে চলন্ত ট্রাক ও দ্রুতগতির আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হতাহত ২


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলায় বালি বোঝাই চলন্ত ট্রাকের সঙ্গে দ্রুতগতির মাছবাহী স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত এবং আলমসাধুর চালক জহুরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। মঙ্গলবার(৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
দুর্ঘটনার পর আহত চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল আরো জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত