সারা বাংলা খুলনা মেহেরপুর
মেহেরপুরে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন
২৬ বাংলা টিভি 04-Oct-2025 73
মেহেরপুরে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন
মেহেরপুর জেলা প্রতিনিধি :
প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা শহরে রাস্তা নির্মাণ সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
আজ শনিবার বিকালে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী রাশিদুল ইসলাম বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন৷ এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও সহকারী এ্যাট্রনি জেনারেল আ্যাডভোকেট সাকিল আহমাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন, এনসিপির জেলা সংগঠক মোজাহিদুল ইসলাম,
স্থানীয় রাজনৈতিক নেতা সরোয়ার হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।
অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, আগামীকাল থেকে এই রাস্তার কাজ শুরু হতে হয়ে অনতিবিলম্বে সেটা শেষ করতে হবে। এসময় তিনি প্রশাসনকে আল্টিমেটাম দেন তিনি।
news@26banglatv.com