Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ

২৬ বাংলা টিভি   03-Jan-2026   43

Photo

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, জমা দেওয়া কাগজপত্র ও হলফনামায় কোনো ধরনের ত্রুটি না থাকায় মনোনয়নপত্র গ্রহণে বাধা ছিল না।
ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয়। এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে তার ভূমিকা আজও স্থানীয় মানুষের কাছে আলোচিত। তার মনোনয়ন বৈধ হওয়াকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সবসময় সিরাজগঞ্জের মানুষের পাশে ছিলেন। আগামীতে নির্বাচিত হলে সদর ও কামারখন্দ এলাকাকে আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তার প্রধান লক্ষ্য।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত