Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   31-Dec-2025   36

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ গায়েবানা জানাযার নামাজের আয়োজন করে উপজেলা বিএনপি। জানাযার নামাজ পড়ান কোর্টপাড়া জামে মসজিদের ইমাম আবু সাঈদ রহমান। গায়েবানা জানাযার নামাজে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সেসময় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জানাযার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত